টুসু বিসর্জন , নদীয়ার বিভিন্ন আদিবাসী এলাকায় চলছে আয়োজন
দি নিউজ লায়ন ; টুসু একটি আদিবাসী সম্প্রদায়ের উৎসব। এটি অঘ্রয়ান মাসের শেষ দিন থেকে শুরু হয়ে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন শেষ হয়। টুসু লৌকিক দেবী , আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা টুসু কে কুমারী হিসাবে কল্পনা করে থাকেন।
আর সেই কারণে মূলত কুমারীরাই এই পুজোর ব্রত পালনে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে থাকেন ।এই উৎসব পালনের শেষ চারদিন চাউরী , বাউড়ি , মকর ও আঘান নামে পরিচিত। চাউউড়ির দিন গৃহস্থ বাড়ির মেয়েরা উঠানে গোবর মাটি দিয়ে নিকিয়ে বাড়ি পরিষ্কার করে চালের গুরো দিয়ে আলপনা দেন। বাউড়ি তে বিভিন্ন আকৃতির পিঠা তৈরি করে তাতে বিভিন্ন মিষ্টির পুর দেওয়া হয়।
বাউরি র রাত থেকে টুসু র জাগরণ অনুষ্ঠিত হয়। কুমারী মেয়ে রা ফুল দিয়ে সমস্ত বাড়ি সাজায়। এই রাতে ভোগ রান্না হয় ---- ছোলা , মিষ্ঠান্ন , জিলিপি , মটর ভাজা প্রভৃতি।
আজ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আদিবাসী মেয়ে রা গান গান টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরি রঙিন কাগজে সজ্জিত চতুর দোলায় বসিয়ে পুকুরে বা নদীতে। সেখানে প্রত্যেক টুসু দল একে অপরের টুসুর প্রতি গান গাওয়া হয়। টুসু দেবী বিসর্জনের রীতি। টুসু বিসর্জনের পরে মেয়ে রা নদী বা পুকুরে স্নান করে নতুন বস্ত্র পড়েন। ছেলেরা কাঠ , খর , পাটকাঠি দিয়ে ঘর বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে। এইসমস্ত রীতি পালনের মধ্যে দিয়ে , মকর সংক্রান্তির দিনই এই টুসু উৎসবের সমাপন ঘোষিত হয়।

Post a Comment